ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ঝড়ে ঘরে গাছ পড়ে মা-ছেলে আবদ্ধ, তিন দিন পর উদ্ধার

ইন্দুরকানীতে বসতঘরে গাছ পড়ে মা ও ছেলে তিন দিন ধরে আবদ্ধ থাকার পরে স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় তারা উদ্ধার হয়েছেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সরজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের মৃত হেমায়েত শিকদারের স্ত্রী কহিনুর বেগম ও ছেলে রমজান গত সোমবার ঘূর্ণিঝড় রিমাল শুরু হলে তড়িঘড়ি করে বসতঘর থেকে বের হওয়ার সময় ইটের দেওয়ালের জরাজীর্ণ ঘরের দরজায় গাছ পড়ে ঘরটি ভেঙে দরজা বন্ধ হয়ে যায়। এ সময় তারা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও আর বের হতে পারেননি। পার্শ্ববর্তী ঘরের লোকজন আশ্রায়ণ কেন্দ্রসহ অন্যত্র চলে গেলে তারা সাহায্যের জন্য চিৎকার করলেও কারো সাড়া পাননি।

বুধবার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পার্শ্ববর্তী ঘরের হাসান নামে এক ব্যক্তি ফিরে এলে ওই ঘরে কান্নাকাটি শুনে স্থানীয় লোকজনের সহায়তায় গাছ কেটে ঘরের দরজা ভেঙে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উল্লেখ্য, কহিনুর বেগমের স্বামী হেমায়েত শিকদার আট বছর আগে গাছ চাপা পড়ে মারা যান। কহিনুর বেগম বলেন, ‘আমি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করি। আমার ছোট ছেলে টগড়া মাদ্রাসার এতিমখানায় থাকে। বড় ছেলে রমজানকে (১২) নিয়ে এ ঘরে থাকি। ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ পড়লে আমি ও আমার ছেলে তিন দিন ধরে ঘরে আবদ্ধ ছিলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ঝড়ে ঘরে গাছ পড়ে মা-ছেলে আবদ্ধ, তিন দিন পর উদ্ধার

আপডেট সময় ১১:০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪