ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ভাইকে জিতিয়ে দিতে পাঁয়তারা, মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা বিলম্ব ও কারচুপির আশঙ্কায় উত্তপ্ত হয়ে উঠে এলাকা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহার কর্মী সমর্থকরা। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোট গণনায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুদেব সাহা ভোটের ফলাফলে এগিয়ে থাকলেও সন্ধ্যার পর হঠাৎ ঘোষণায় বিলম্ব করা হয়। এ খবর জানার পর সুদেব সাহাসহ তার কয়েকশত কর্মী-সমর্থক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক ঘেরাও করে বিক্ষোভ করেন। এরপর পুরো উপজেলা চত্বর তারা ঘেরাও করে রাখেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়।

এক পর্যায়ে বিজিবির ধাওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা পিছু হটে যান।

সুদেব কুমার সাহার অভিযোগ, মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি এগিয়ে থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে হঠাৎ ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব করা হয়। এখানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ফুফাতো ভাই কাপ-পিরিচের প্রার্থী ইসরাফিল হোসেনের পক্ষে ফলাফল ঘোষণার পাঁয়তারা চলছে। তিনি আরও বলেন, এজন্য তার সমর্থকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ভাইকে জিতিয়ে দিতে পাঁয়তারা, মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৯:৪৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪