ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি শাহরুখ, তাই ক্রিকেটার হওয়া হয়নি

আইপিএলের ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার শাহরুখ খান খেলাধুলার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা বলেন। তিনি উইকেটরক্ষক হতে চেয়েছিলেন। কিন্তু চোট পাওয়ার কারণে শাহরুখ খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এই সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, টাকার অভাবে তিনি চোটের চিকিৎসা করাতে পারেননি। তাই ক্রিকেটার হওয়া হয়নি তার।

কিং খান বলেন, সত্যি কথা বলতে গেলে, আমি কখনোই অভিনয়শিল্পী হতে চাইনি। আমি সব সময় খেলোয়াড় হতে চেয়েছি। আর এ কথা আমি সব সময় সততার সঙ্গে বলে এসেছি। আমি সব সময় খেলাধুলাকে ঘিরে কিছু করতে চেয়ে এসেছি।

শাহরুখ খেলাধুলার প্রতি যে কতটা আবেগপ্রবণ, এর ঝলক খেলার মাঠে সব সময় ধরা পড়ে। পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে তাকে হরহামেশাই খেলার মাঠে দেখা যায়।

গায়ে কেকেআরের জার্সি, মুখে সাদা মাস্ক—উত্তেজনায় বারবার দাঁড়িয়ে পড়ছিলেন বলিউড সুপারস্টার। পাশে ছিলেন স্ত্রী গৌরী খান। খেলা কিছুদূর গড়ানোর পরই সবাই বুঝে গিয়েছিলেন যে আইপিএলের ট্রফি এবার কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) দলের হাতে উঠতে চলেছে। তবু যেন অস্থির ছিলেন কেকেআরের মালিক শাহরুখ খান। সানরাইজার্স হায়দরাবাদকে পুরোপুরি হারানোর পর উত্তেজনায় লাফিয়ে উঠেছিলেন কিং খান। মেয়ে সুহানা খানকে আবেগে জড়িয়ে ধরেছিলেন তিনি।

আসলে আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী শাহরুখ। শুধু নিজের দল নয়, ভারতের ম্যাচের সময়ও একই হাল হয় এই বলিউড সুপারস্টারের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন।

কয় দিন আগেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি ছিলেন শাহরুখ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচ ছিল।

তীব্র তাপপ্রবাহকে তোয়াক্কা না করে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে নিজের দলকে উৎসাহ দিতে মাঠে হাজির ছিলেন শাহরুখ। আর এর জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কয় দিন যেতে না যেতেই একই উদ্দীপনা নিয়ে গতকাল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচে মাঠে হাজির ছিলেন এই তারকা।

শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ডানকি’ ছবিতে। আগামী দিনে তাকে সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে দেখা যাবে। এই ক্রাইম-থ্রিলারধর্মী ছবিতে তার সঙ্গে আছেন মেয়ে সুহানা খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি শাহরুখ, তাই ক্রিকেটার হওয়া হয়নি

আপডেট সময় ০১:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪