ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

এক রাতের জন্য আম্বানির কাছ থেকে কত নিচ্ছেন শাকিরা?

ভারতের গুজরাটের জামনগরে আম্বানি পুত্রের প্রাক-বিয়ের অনুষ্ঠান টক অব দ্য কান্ট্রি ছিল। বলিউড তারকা থেকে ইন্টারন্যাশনাল তারকা সবাই গত ১ মার্চ জামনগরে অনন্ত-রাধিকার বিয়েতে ভিড় জমান। তবে বলিউডের থেকেও বেশি নজর কেড়েছেন আন্তর্জাতিক তারকারা। মার্ক জুকারবার্গ থেকে বিল গেটস, পপ তারকা রিহানা, আল হাবিবিসহ একাধিক তারকা আম্বানিদের অনুষ্ঠান আলোকিত করেছেন। গত ১ মার্চ ছিল রিহানার কনসার্ট। তিনি ওই অনুষ্ঠান থেকে কি পরিমান পারিশ্রমিক নিয়ে ছিলেন সেটাও ছিল জানার বিষয়। শোনা যায় আম্বানির কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা নিচ্ছেন পপ শিল্পী রিহানা। এর আগে ২০১৮ সালে মেয়ে ইশা আম্বানির বিয়ের সংগীতের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য বেয়ন্স পেয়েছিলেন প্রায় ৪৪ কোটি টাকা।

এ বার অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের পালা। একটি মাত্র প্রাক-বিবাহ অনুষ্ঠানেই যে আড়ম্বর এবং হইহুল্লোড় সমাপ্ত হবে না, সেটাই তো স্বাভাবিক।

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান এ বার ভারতে নয়, হবে ইউরোপের মাটিতে। ইটালিকেই বেছে নিয়েছেন আম্বানিরা। এ বারও নাকি চমক থাকছে। তাদের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে গাইবেন শাকিরা। এ ছাড়া রয়েছেন ডুয়া লিপা ও এআর রহমান। কয়েক ঘণ্টার জন্য গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা? খবর আনন্দবাজার অনলাইনের।

২৮ থেকে ৩০ মে — এ তিন দিন ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলবে অনন্ত এবং রাধিকার। প্রায় ৬০০ জন অতিথিকে নিয়ে দক্ষিণ-ফ্রান্স থেকে পাড়ি দেবে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘ পথ অতিক্রম করে ইটালিতে ফিরবে। দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজ়ে অনন্ত এবং রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা আদতে একটি ভাসমান প্রাসাদ। যেকোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এ ক্রুজ। সেখানেই তিনদিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনে গাইবেন শাকিরা। তার জন্যে তিনি নিচ্ছেন প্রায় ৭৫ কোটি রুপি। এমনিতে নাকি এ ধরনের অনুষ্ঠানে গাইতে ১০-১৫ কোটি নেন শাকিরা। তবে আম্বানিদের বিয়ে বলে কি দর খানিকটা বাড়ালেন সেই নিয়ে জল্পনা!

শোনা যাচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাট— বলিউডের এই তারকা-দম্পতি নাকি অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। যদিও তাদের সঙ্গে আম্বানিদের পারিবাকির সখ্য বহু বছরের। ফ্রান্সের যেকোনো সাধারণ ক্রুজ়ে জনপ্রতি খরচ হয় ৪১ থেকে ৮৩ হাজার রুপি পর্যন্ত। কিন্তু আম্বানির কনিষ্ঠ পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানের জন্য যে ক্রুজ বুক করা হয়েছে তার মূল্য অনেক, এমনটাই শোনা যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

এক রাতের জন্য আম্বানির কাছ থেকে কত নিচ্ছেন শাকিরা?

আপডেট সময় ০১:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪