হবিগঞ্জের চুনারুঘাটে মানবিক বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী রিপন চৌধুরীর উদ্যোগে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় চুনারুঘাট রোকসানা কনভেনশন হলে ১২৯ জন শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বন্ধু ফাউন্ডেশনের সদস্য সায়েম তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক মিয়া।
সাইফুল ইসলাম আল-আমিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল হোসেন, মানবিক বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিপন চৌধুরী প্রাবাস থেকে বক্তব্য রাখেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তপু তালুকদার, সেলিম আহমেদ, জিয়া আহমেদ ও আবু রায়হান। পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ১২৯ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 






















