ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টঙ্গী খাপাড়া রোড এলাকায় মিফকিফ অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে যান। পরে তারা মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান নিয়ে অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ সেখানে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, মিফকিফ কারখানা কর্তৃপক্ষ তাদের এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি। বেতন চাইতে গেলে দিই-দিচ্ছি বলে তালবাহানা করতে থাকে। সোমবার তাদের বেতন দেওয়ার কথা ছিল কিন্তু কর্তৃপক্ষ সন্ধ্যা নাগাদ বেতন পরিশোধ করেনি। এত তারা ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে মঙ্গলবার সকালে বেতনের দাবিতে কারখানায় অবস্থান করলে কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। পরে তারা একটি মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাপাড়া রোডের মাথায় অবস্থান নেন। এ সময় তারা ১০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়। পরে তারা মিছিল নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

মিফকিফ অ্যাপারেন্স লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ব্যাংকে জটিলতার কারণে টাকা উত্তোলন করা যায়নি। আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করে দেওয়া হবে।

শিল্প পুলিশের এএসপি মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের এপ্রিল মাসের বেতন পাওনা রয়েছে। তাই তারা মেয়রের বাসার সামনে গিয়ে ১০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে রাখেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বেতন পরিশোধে আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে চলে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১২:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪