ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ২১ দাবিতে রোববার থেকে শুরু হওয়া এ আন্দোলন সোমবারও অব্যাহত ছিল। শিক্ষার্থীরা প্রক্টর ড. মোজাম্মেল হকের কার্যালয়ের সামনে অবস্থান করে দাবি আদায়ের পক্ষে স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৭২ ঘণ্টার মধ্যে প্রক্টরকে পদত্যাগ করতে হবে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টরকে অবশ্যই শিক্ষার্থীবান্ধব এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে সরকার বাড়ি মেসের ঘটনার সমাধান করতে হবে, অপরাধীকে আইনের আওতায় এনে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনার মান নিশ্চিত করতে হবে, প্রক্টরের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।

এছাড়া পরীক্ষার ফল দ্রুত প্রকাশের মাধ্যমে একাডেমিক জট নিরসন করতে হবে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গোল্ড মেডেলিস্ট, ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টি সেরাদের অগ্রাধিকার দিতে হবে, ছাত্রী হলের মেইন গেটের সময় বাড়িয়ে রাত ১০টা করতে হবে। সৌন্দর্য বর্ধনের নামে শুধু অর্থ অপচয় হয় এমন ফুল গাছ না লাগিয়ে ছায়া প্রদানকারী বিভিন্ন বৃক্ষ রোপণ করতে হবে- এমনই ২১ দাবির কথা বলেন আন্দোলনকারীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শেষে প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ফরহাদ হোসেন ও প্রক্টর মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

আপডেট সময় ১২:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪