ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন পরবর্তী সহিংসতা ও হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন সহজ ম্যাচ কঠিন করে জিতল ইংল্যান্ড যাদুকাটার পাড়ে বসন্তের আগুনরঙা উৎসব বিএনপির নেতা কর্মীদের সতর্ক করলেন লালপুরের নেতা পাপ্পু তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা আমি এমপি না হলেও চাঁপাইনবাবগঞ্জের ইশতেহার বাস্তবায়নে কাজ করব- হারুন অর রশিদ ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​ শেখ রেজাউল ইসলাম এমপি আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, এক প্রবাসী নিহত কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

এবার সমুদ্রের তলদেশে টাইটানিক দেখতে যাবেন আরেক বিলিয়নিয়ার

গত বছরের সবচেয়ে দুঃখজনক ও আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল ‘টাইটান’ সাবমার্সিবলের বিধ্বস্ত হওয়া। আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন দুই ক্রুসহ ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান। তবে কেউ সেখান থেকে ফিরে আসতে পারেননি। সবাই নিহত হন।

সেই ঘটনায় রেশ কাটতে না কাটতেই এবার টাইটানিক অভিমুখে নতুন অভিযানের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যের বিলিয়নিয়ার ল্যারি কনর। তার দাবি, গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতেই তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যেতে চান। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

বিলিয়নিয়ার ল্যারি কনর একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। অভিযান পরিকল্পনার বিষয়ে তিনি বলেন যে সারা বিশ্বের মানুষকে তিনি দেখাতে চান, সমুদ্র শক্তিশালী হলেও এটি আনন্দদায়ক হতে পারে। কাজটি সঠিকভাবে করলে পারলেই হলো।

তবে প্রশ্ন হচ্ছে গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতে গিয়ে যদি ল্যারি নিজেই অনিরপদ অবস্থায় পড়ে যান? এই অভিযান ইতোমধ্যে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন পরবর্তী সহিংসতা ও হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন

এবার সমুদ্রের তলদেশে টাইটানিক দেখতে যাবেন আরেক বিলিয়নিয়ার

আপডেট সময় ১০:১৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪