ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের পিলার পড়ে ৫ ম শ্রেনীর শিক্ষার্থী নিহত

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের পিলার পড়ে নূর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাইফুল ইসলাম সাগর নামে ৫ম শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় সদর দক্ষিন উপজেলার শাকতলা নোয়াগাও এলাকায় এই ঘটনা ঘটে

নিহত সাগর শাকতলা এলাকার অলি আহমেদের বড় ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভুইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আইডিয়াল স্কুল ও কলেজের টিনশেড বিল্ডিংয়ে ক্লাশ করছিলো সাগর ও তার সহপাঠীরা। এ সময় হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানটির নির্মাণধীন ৬ তলার উপরের অংশ ভেঙ্গে পড়ে। এ সময় ইট পাথরের নিচে চাপা পড়ে সাগর। স্থানীয়রা সাগরকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোঃ রাসেল খান তাকে মৃত ঘোষনা করেন।

কর্তব্যরত ডাক্তার রাসেল জানান, সাগরের মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করছি তাকে হসপিটালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে।

নিহত সাগরের বাবা অলি আহমেদ জানান, তার দুই ছেলের মধ্য সাগর বড়। সকালে স্কুলের জন্য বাসা থেকে বের হয়। তারপর লোকমুখে শুনি স্কুলে ভবন ভেঙ্গে পড়ে আমার ছেলে মারা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের পিলার পড়ে ৫ ম শ্রেনীর শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৯:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪