ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ভাইস চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গ্রেফতার ৩

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম শিলার ওপর হামলা করা হয়েছে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় শিলা বাদী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাতেমা বেগম সাজুকে (কলস প্রতীক) প্রধান করে ৮ জনের নামে মামলা করেছেন।

মামলার পর ফাতেমা বেগম সাজুর ভাই আলী হায়দার হেঞ্জু, ছেলে কামরুল হাসান সবুজ ও ভাতিজা মো. রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া মাতাব্বর কান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সকালে তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

শিলা জানান, শনিবার রাতে তিনি নির্বাচনি প্রচারণা শেষ করে ভাগিনা মো. বাবলুর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া মাতাব্বরকান্দি এলাকায় পৌঁছলে সেখানে থাকা সাজুর কর্মী-সমর্থকরা রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তাকে ও তার সাথে থাকা ভাগিনা বাবলুকে বেধম মারধর করে গুরুতর আহত করেন এবং তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলটিকে ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের প্রার্থী ফাতেমা বেগম সাজু ও তার লোকজন তিনি প্রার্থী হওয়ার পর থেকেই তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দিয়ে আসছে। রোববার বিকালে কহিনুর বেগম শিলার স্বামী তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

তজুমদ্দিন থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, হামলার ঘটনায় কহিনুর বেগম শিলা বাদী হয়ে সাজুকে প্রধান করে ৮ জনের নামে মামলা করেছেন। মামলার আলোকে তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ভাইস চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গ্রেফতার ৩

আপডেট সময় ১১:০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪