ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক

এটিএন নিউজের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ

  • রাজু আহমেদ, ঢাকা
  • আপডেট সময় ০৫:২৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • ৮৯১ বার পড়া হয়েছে

রাজশাহীতে এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা- কর্মচারীদের হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার বিএমডিএ কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮ টায় অফিস শুরু হবার কথা। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সেটির খোঁজ-খবর নিতে সকালে তারা বিএমডিএতে যান। সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিএমডিএ’র নির্বাহী পরিচালক (ইডি) আব্দুর রশিদ বিএমডিএ-তে প্রবেশ করেন। এর পরপরই তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছে এবং কেন ছবি তুলছে এই নিয়ে উত্তেজিত হয়ে উঠেন তিনি।

বুলবুল হাবিব আরও বলেন, ‘এক পর্যায়ে দ্বিতীয় তলায় তার দপ্তরে উঠে যান। কিছুক্ষণ পরে ১৫-২০ জন লোক তাদের ঘিরে ধরে এলোপাতাড়ি হামলা চালায় এবং ক্যামেরা ও এটিএন নিউজের বুম ভেঙে ফেলে। তাদের হামলায় ক্যামেরাপারসন রুবেল গুরুতর আহত হয়। রুবেলের আঘাত গুরুতর। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এম. গোলাম মোস্তফা ভুইয়া
মহাসচিব
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

এটিএন নিউজের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় ০৫:২৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২