ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক

মঠবাড়িয়ায় অর্ধগলিত লাশ উদ্ধার গ্রেফতার-১

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পর হেলাল হোসেন (২৬) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামে একটি বাড়ির পিছনে বাগানের ডোবা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত হেলাল হোসেন পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সাউথখালী গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।

এ ঘটনায় নিহতের বোন মিনারা বেগম (৩৮) বাদি হয়ে হেলালের স্ত্রী সাজেদা বেগম মনি (২১) এর বিরুদ্ধে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ পলাতক সাজেদা বেগম মনিকে স্বরূপকাঠি উপজেলা শহর থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসে।

মামলা ও স্হানীয় সূত্রে জানা যায়, হেলাল ধানীসাফা গ্রামের তার স্ত্রী সাজেদা বেগমকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো এবং একটি ভবনের কেয়ারটেকরের পাশাপাশি ইলেক্ট্রনিক্স মেকানিক হিসেবে কাজ করতো। তাদের দাম্পত্য জীবনে তাবাসসুম নামের দেড়ে বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিভিন্ন সময় স্ত্রীর সাথে হেলালের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হতো। কিছুদিন আগেও হেলালের সাথে তার স্ত্রীর টাকা নিয়ে ঝগড়া হয়।

গত ২৫ আগস্ট পারিবারিক বিরোধের জের ধরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি ও মারামারি হয়। পরে রাতে হেলাল নিখোঁজ হন। স্থানীয় ভাবে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে এক নারী শাক তুলতে গিয়ে স্থানীয় আলম বেপারীর বাড়ির পিছনে একটি ডোবায় অর্ধগলিত অবস্থায় হেলালের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, এ ঘটনায় নিহতের বোন বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামী নিহতের স্ত্রী সাজেদা বেগম মনিকে স্বরূপকাঠি থেকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

মঠবাড়িয়ায় অর্ধগলিত লাশ উদ্ধার গ্রেফতার-১

আপডেট সময় ০৪:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২