ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

অন্ধকার পুরো ইউক্রেন, রুশ হামলায়

ইউক্রেনের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। গত কয়েক দিনে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে রুশ বাহিনী। এতে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত।

মঙ্গলবার রুশ হামলার জেরে অন্ধকারে (জরুরি ব্ল্যাকআউট) ডুবে যায় পুরো ইউক্রেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনেগো এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার হামলার কারণে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করতে পারছে না ইউক্রেন। এমনকি চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করতে ইউক্রেনকে বাধ্য করেছে রাশিয়া।

টেলিগ্রামে ইউক্রেনেগো জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা থেকে পরবর্তী চার ঘণ্টা ইউক্রেনের সব কটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে অন্ধকারে ডুবে ছিল পুরো ইউক্রেন।

প্রতিষ্ঠানটি এর পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে। সেগুলো হচ্ছে— ইউক্রেনের বিদ্যুতের স্থাপনাগুলোয় রুশবাহিনীর একের পর এক হামলা ও তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমাঞ্চলের লিভিভ শহরের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, শহরের কেন্দ্রস্থলে ভবনগুলো অন্ধকারে ডুবে আছে। সড়ক বাতিগুলো জ্বলছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

অন্ধকার পুরো ইউক্রেন, রুশ হামলায়

আপডেট সময় ০২:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪