সংবাদ শিরোনাম ::
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান

রিয়ালে পারি দিচ্ছেন এমবাপ্পে!

পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই অধিনায়কের পরবর্তী গন্তব্য কোথায় তা অবশ্য জানাননি। কিন্তু লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছেন, খুব শিগগির রিয়ালে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে।

পিএসজিতে দীর্ঘ ৮ মৌসুম কাটানোর পর এবার সেই ক্লাব ছাড়তে যাচ্ছেন এমবাপ্পে। মোনাকো ছেড়ে ২০১৮ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন ২৫ বছর বয়সি এ তারকা। গত সপ্তাহে এক ভিডিওবার্তায় এমবাপ্পে নিজেই তার ক্লাব ছাড়ার কথা নিশ্চিত করেছেন।

এদিকে এমবাপ্পের পরবর্তী ক্লাব কোনটি হবে তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। বেশ কয়েক বছর ধরেই তাকে দলে টানতে চাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। অনেকের ধারণা, স্প্যানিশ ক্লাবটিতেই যোগ দেবেন ফ্রান্সের অধিনায়ক। এমনকি লা লিগার সভাপতি তো জানিয়েই দিয়েছেন, রিয়ালের সঙ্গে ৫ বছরের চুক্তি করছেন এমবাপ্পে।

পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন এমবাপ্পে
আর্জেন্টিনা সফরকালে ওলে পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় তেবাস বলেন, ‘আগামী মৌসুম থেকে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের। সে পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজন। তারা পাঁচ বছরের চুক্তি করলে সে পাঁচ মৌসুম সুযোগ পাবে (চ্যাম্পিয়নস লিগ জয়ের)। তবে হ্যাঁ, রিয়ালে ভিনিসুস ও বেলিংহ্যামও রয়েছেন। মাদ্রিদ দারুণ একটা দল হতে যাচ্ছে। তবে সেটা শিরোপা জেতার কোনো নিশ্চয়তা দেয় না।’

চলতি মৌসুমেও লিগ ওয়ানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে পঞ্চমবারের পর লিগ ওয়ানের সেরা হলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

রিয়ালে পারি দিচ্ছেন এমবাপ্পে!

আপডেট সময় ১১:২০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪