ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

বগুড়ায় স্কুলছাত্র রবিন হত্যার মূল আসামি পারভেজ গ্রেফতার

বগুড়ায় স্কুলছাত্র রবিউল ইসলাম রবিন হত্যার মূল আসামি মো. পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা সাভার এলাকা থেকে মঙ্গলবার রাতে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদরের গোদারপাড়ার মো. জাহাঙ্গীরের ছেলে পারভেজ (২৮)। নিহত রবিউল ইসলাম গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে ও বগুড়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) নবম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।

তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় রবিন হত্যার মূল আসামি পারভেজ ঢাকার সাভার এলাকায় আত্মগোপন করে আছেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে বগুড়া পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে পারভেজকে গ্রেফতার করা হয়। পরে বগুড়া নিয়ে আসার পর পারভেজের দেখানো স্থান গোদারপাড়ার জামতলা মোড়ের একটি পরিত্যক্ত দোকানের নিচে থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আলী হায়দার বলেন, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে অতীতে সদর থানায় তিনটি মামলা রয়েছে। রবিন হত্যায় বুধবার বিকেলে তাকে আমরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

বগুড়ায় স্কুলছাত্র রবিন হত্যার মূল আসামি পারভেজ গ্রেফতার

আপডেট সময় ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২