ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

গাজায় ইসরাইলের হামলায় নিহত ২০

গাজার জাবালিয়া ক্যাম্পে রাতভর বিমান হামলা চালায় ইসরাইল। এতে উত্তর গাজায় ২০ ফিলিস্তিনির প্রাণ গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, গাজার আটটি শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবিরে ট্যাংক হামলা চালানো হয়েছে। সেখানকার বাসিন্দারা বলছেন, শিবিরের কেন্দ্রস্থলে ট্যাঙ্কের শেল এসে পড়েছে। বিমান হামলায় অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার ইসরাইলি সীমান্ত থেকে উত্তর গাজার আকাশে বিস্ফোরণের কালো ধোঁয়ার ঘন মেঘ উঠতে দেখা গেছে।

খবরে বলা হয়, রোববার ওই এলাকায় রাতভর ভারী বোমা হামলার পর এক লাখেরও বেশি মানুষের অধ্যুষিত জাবালিয়া শিবিরে প্রবেশ করে ইসরাইলি ট্যাংক।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের লক্ষ্য হচ্ছে জাবালিয়ায় হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের প্রচেষ্টা নির্মূল করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

গাজায় ইসরাইলের হামলায় নিহত ২০

আপডেট সময় ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪