ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৪ জনের মৃত্যু লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

উত্তাল ইউরোপের ক্যাম্পাস, ইসরাইলবিরোধী বিক্ষোভে

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে বল প্রয়োগ করছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের বিক্ষোভের মধ্যে ইউরোপের কিছু দেশে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ-প্রতিবাদ হলেও গত মঙ্গলবার ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে। ইউরোপের শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে— স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রেরও। তারা এ জন্য শিগগিরই জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি আয়োজনের আহ্বান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, নতুন করে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংঘাত-সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্ন করার অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়সহ ইউরোপের কয়েকটি ক্যাম্পাস থেকে বিক্ষোভরত প্রায় ৩০০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং ইসরাইলের মালিকানাধীন প্রতিষ্ঠান ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবিতে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বিক্ষোভ শুরু হয়। ইসরাইলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনেরও অবসান চান শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

উত্তাল ইউরোপের ক্যাম্পাস, ইসরাইলবিরোধী বিক্ষোভে

আপডেট সময় ১২:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪