ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় একই পরিবারের নিহত ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের বিমান হামলায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার রাতে গাজায় ইসরাইলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরে বুধবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে।

আল-আহলি হাসপাতাল বলেছে, বিধ্বস্ত এই উত্তরাঞ্চলীয় শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। এছাড়া বুধবার প্রত্যক্ষদর্শীরা অবরুদ্ধ এই উপত্যকার অন্য আরও স্থানে, বিশেষ করে রাফার আশপাশেও হামলার খবর দিয়েছে।

আরও পড়ুন:
ফিলিস্তিনের সমর্থনে ফের স্পষ্ট বার্তা দিল ইরান

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে অন্তত ৩৪ হাজার ৭৮৯ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি দখলদার (বাহিনী) গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর ছয়টি গণহত্যা চালিয়েছে এবং এতে করে গত ২৪ ঘণ্টায় ৫৪ জন শহীদ এবং আরও ৯৬ জন আহত হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত সাত মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরও ৭৮ হাজার ২০৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মূলত ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

ফিলিস্তিন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় একই পরিবারের নিহত ৭

আপডেট সময় ০১:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪