ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় আলোচনা সভা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। ‘সুস্থ পরিবেশ-স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অন্যরা।

গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেল সুপার শরিফুল ইসলাম, বিআরটিএ জেলা শাখার সহকারী পরিচালক শাহজামান হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কেএম কাওছার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

আপডেট সময় ০৫:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪