ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

কেজরিওয়ালকে কারাগারে পাঠাল আদালত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত। ফলে ১৫ এপ্রিল পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে।

আর মাত্র তিন সপ্তাহের মধ্যে ভারতের জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। তার আগে অন্যতম বিরোধীদল আম আদমি পার্টির (এএপি) এ শীর্ষ নেতার মুক্তির বিষয়টি ঝুলেই রইল।

আর্থিক অপরাধ সংক্রান্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির এএপি সরকারের মদ নীতির সঙ্গে সম্পর্কিত দুর্নীতির অভিযোগের সঙ্গে যোগ থাকার কারণে কেজরিওয়ালকে ২১ মার্চ গ্রেফতার করে। তিনি ১ এপ্রিল পর্যন্ত ইডির হেফাজতে ছিলেন।

কেজরিওয়ালের দল এএপি বলেছে, তাদের নেতাকে একটি ‘বানোয়াট’ মামলায় ‘মিথ্যা অভিযোগে গ্রেফতার’ করা হয়েছে।

সোমবার সংবাদ ওয়েবসাইট লাইভ ল’র প্রতিবেদনে ইডির আইনজীবীদের উদ্ধৃত করে বলা হয়েছে, কেজরিওয়াল তদন্তে ‘সহযোগিতা করছেন না’ এবং বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর ‘এড়িয়ে যাচ্ছেন’। তারা আদালতের কাছে কেজরিওয়ালকে আরও ১৫ দিন বিচারিক হেফাজতে রাখার আবেদন জানিয়েছিলেন।

তার গ্রেফতারের জন্য কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদিকে দায়ী করেছেন বলে রয়টার্স জানিয়েছে।

আদালতে যাওয়ার পথে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী যা করছেন তা দেশের জন্য ভালো হচ্ছে না।

কেজরিওয়াল গ্রেফতার হওয়ার আগেই একই মামলায় এএপির প্রায় সব জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

কেজরিওয়ালকে কারাগারে পাঠাল আদালত

আপডেট সময় ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪