ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বাইডেনকে যে প্রতিশ্রুতি দিলেন শাহবাজ

বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি আঞ্চলিক অগ্রগতি ও সমৃদ্ধি এবং নিরাপত্তা অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক চিঠির জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ কথা বলেছেন। খবর জিইও নিউজ।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, উভয় দেশ জ্বালানি, জলবায়ু পরিবর্তন, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগে একসঙ্গে কাজ করছে।

ইসলামাবাদ ওয়াশিংটনের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেছেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা এবং গ্রিন অ্যালায়েন্স ফ্রেমওয়ার্ককে স্বাগত জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছিলেন।

চিঠিতে বাইডেন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ‘স্থায়ী অংশীদারত্বের’ ওপর জোর দেন।

চিঠিতে তিনি লেখেন, ‘আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্ব গুরুত্বপূর্ণ হিসেবে রয়ে গেছে। বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ‘

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বাইডেনকে যে প্রতিশ্রুতি দিলেন শাহবাজ

আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪