ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি ফ্রান্স মিশর ও জর্ডানের

ফিলিস্তিনের গাজায় অবিরাম ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল। বর্বর এই আক্রমণের জেরে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এ অবস্থায় গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ফ্রান্স, মিশর ও জর্ডান। কায়রোতে বৈঠকের পর তারা এ দাবি জানান।

রোববার (৩১ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মিশর, ফ্রান্স ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ‘অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি’ এবং হামাসের হাতে আটক সব বন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার মিশরের রাজধানী কায়রোতে তিন কূটনীতিকের বৈঠকের পর এ আবেদন জানানো হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্নও। তিনি বলেন, তার সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধের ‘রাজনৈতিক’ নিষ্পত্তির জন্য একটি খসড়া প্রস্তাব পেশ করবে।

তিনি আরও বলেন, সেই প্রস্তাবে ইসরাইলি-ফিলিস্তিন সংঘাত নিরসনে ‘দুই-রাষ্ট্র সমাধানের সব মানদণ্ড’ অন্তর্ভুক্ত থাকবে।

মূলত ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক সম্প্রদায় দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করে এলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরাইলি সরকার-এর বিরোধিতা করছে।

এদিকে ইরানসমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের অঙ্গীকার করেছে বলে জানিয়েছে আলজাজিরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক জিহাদের নেতা তেহরানে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

জিয়াদ আল-নাখালাহ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, তার দল গাজায় ‘যুদ্ধে বিজয়ী’ হবে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানকে তিনি ধন্যবাদও জানিয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

আল-নাখালাহকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সক্রিয় কূটনীতি ফিলিস্তিনি প্রতিরোধের অবস্থানকে দৃঢ় করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি ফ্রান্স মিশর ও জর্ডানের

আপডেট সময় ০৩:১১:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪