ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

নামাজ পড়ে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ওইদিন সকালের দিকে ভেড়ামারা উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। মৃত শাহজাহান কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে। একই গ্রামের আইচ উদ্দিনের সঙ্গে বালু কেনাবেচাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে।

শাহজাহানের ছেলে সজিব বলেন, আমার আব্বার সাথে আইচ উদ্দিনের বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যায় তার বাড়িতে সালিশ বৈঠকে উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে মঙ্গলবার সকালে বাবার ওপর আইচ উদ্দিন ও তার ছেলেরা লাঠি, হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়। আমার বাবাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, একই গ্রামের আইচ উদ্দিনের সঙ্গে শাহজাহানের বালু কেনাবেচা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে বৃদ্ধকে লাঠি ও হাতুড়ি দিয়ে মারপিট করে আইচ উদ্দিন ও তার লোকজন। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিরা পলাতক রয়েছে। খুব শীঘ্রই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

নামাজ পড়ে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২