রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ হাবিবুল ইসলাম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন । শ্রদ্ধেয় ড.মোহাম্মাদ হাবিবুল ইসলাম স্যারকে ১৭ তম ব্যাচের ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ এর ই,এম,এস,এস শিক্ষাবর্ষ ২০২১-২০২২ এর পক্ষে সবাই অভিনন্দন জানিয়েছেন ।
তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিয়াজুড়ী গ্রামের মরহুম বশিরুল ইসলামের পুত্র। মায়ের নাম হাবিবা খাতুন ।
গত ১৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫২৯ তম সভায় গবেষণার সর্বোচ্চ ডিগ্রি অনুমোদিত হয় ।
গবেষণার সুপারভাইজার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড.জয়ন্তী রানী বসাক। জানা গেছে ২০০৭ সালের ২১শে অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসাবে শিক্ষকতা শুরু করেন।
এর আগে ১৯৯৯ সালে অনুষ্ঠিত এম এস এস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় স্বর্ণ পদকে সম্মানিত ও ভূষিত হন।পিতা মাতার পাঁচ সন্তানের মধ্যে তিনি কনিষ্ঠ ।
এ বিষয়ে অধ্যাপক হাবিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সুপারভাইজার ম্যাডাম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ।
সেই সাথে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা,যারা সব সময়ই পরোক্ষভাবে আমার এ অর্জনে পেছনে উৎসাহ জুগিয়েছেন। সকলের কাছে দোয়া প্রার্থী ।
মোঃ খোরশেদ আলম রাজশাহী 
























