ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

কোনোদিন দুর্নীতি করিনি, কাউকে করতেও দেব না: স্বাস্থ্যমন্ত্রী

জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে উল্লেখ করে নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি আমার জীবনে কোনোদিন দুর্নীতি করিনি। কাউকে দুর্নীতি করতেও দেব না।

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কোনো অসুবিধা হলে তিনি আমাকে ফোন করতে বলেছেন, আমি সেটাই করব। যদি কোথাও দেখি দুর্নীতি হচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, সেটা বন্ধ করার।”

তিনি আরও বলেন, “আমি প্রত্যেকটা হাসপাতালে যাব। কী কী সমস্যা আছে, জানব। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করব।”

এক প্রশ্নের উত্তরে ডা. সামন্ত লাল সেন বলেন, “গ্রাম-গঞ্জে ডাক্তার থাকে না এটা একটা সমস্যা আমি জানি। এর প্রকৃত কারণ আমি খুঁজে বের করব, তাদের সঙ্গে কথা বলব। আমাকে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। সব দেখে তারপর আমি ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “আমার প্রথম কাজ হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। এ বিষয়ে আমি দুই সচিবের সঙ্গে বসে ঠিক করব, কীভাবে কী করা যায়। আমরা যদি সেটা করতে পারি, তাহলে রোগীদের ঢাকায় এসে মাটিতে শুয়ে চিকিৎসা নিতে হবে না।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

কোনোদিন দুর্নীতি করিনি, কাউকে করতেও দেব না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪