হবিগব্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির আশ্রয়ন প্রকল্পের কয়েক একর জমি(বর্তমানে ওই ইউপির বাদশা কোম্পানীতে ভেতরে) সরকারি ঘাস জায়গা জাল দলিল/সুক্ষ্ম ছয়নয় করে সাবেক মাধবপুরের ইউএনও শেখ মইনুদ্দিন ও ভূমি অফিসের লোকজন কয়েক কোটি টাকা ঘুষ নিয়ে কোম্পানীকে দিয়ে দিয়েছে।
অবাক হওয়ার বিষয়-ওই জনিতে প্রথমে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মিত হয়।যার ছবিও দিলাম(যা কোম্পানিকে দিয়ে ভিন্ন জায়গায় সরিয়ে নিয়েছে)।যদিও এরা ভুলবশত ঘর নির্মানের অজুহাত দেখায়।অভিজ্ঞ নিরপেক্ষ তদন্ত করলেই ওই জমির জালিয়াতি বেরিয়ে আসবে।
মাধবপুরের এক সাংবাদিকও রাজসাক্ষী।যাকে ওই ইউএনও ২ লাখ টাকা অনুদানও দিয়েছে,নিরব থাকা ও লেখালেখি না করার জন্যে।
এভাবে জাতিকে মূর্খ্য বানিয়ে,জালিয়াতি করে,গরিবের হক মারা ওই সব দুর্নীতিবাজ কর্মকর্তা আইনের আওতায় না আনলে দেশ এগোবে না।এটি জরুরি তদন্তের দাবী রাখে।
নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধি 





















