ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটের উৎসব, আট বছর পর ইউনিয়নের নির্বাচন লামায় চলমান মামলার জমিতে বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতবাড়ি নির্মাণ ও জবরদখলের অভিযোগ রংপুরে একই সড়কে ৪ বাসে আগুন, ব্যবসা ছাড়তে চান মালিক জাহাঙ্গীর আলম

ফাঁকা মাঠে গোল দিতে দিবো না: হিরো আলম

বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে শুক্রবার থেকে প্রচারণা শুরু করছেন আলোচিত ইউটিউবার ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেন, “আমি বগুড়ায় এসেছি। আগামীকাল শুক্রবার থেকে প্রচার-প্রচারণা শুরু করবো। প্রচার-প্রচারণায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাব যেন পুলিশী সহযোগিতা পাই। এবার কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দিবো না। কেউ যেন ফাঁকা মাঠে গোল দিতে না পারে এজন্য নির্বাচনের মাঠে সারাক্ষণ থাকবো।”

তিনি আরও বলেন, “নির্বাচন করতে আহামরি খরচ হয় না। যারা দুর্বল প্রার্থী তারাই নির্বাচনে টাকা খরচ করে। আমার নির্বাচনের খরচ জনগণ দিবে, যারা আমাকে ভালোবাসেন। আর জনগণ আমাকে ভালোবেসেই ভোট দিতে আসবেন। বগুড়াসহ সারাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এটা ইসি বার বার বলেছেন। এক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকেরা বড় ভূমিকা রাখবেন বলে আশা করছি।”

জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন, বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে পুলিশ সমানভাবে সহযোগিতা করবেন। এখানে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

ফাঁকা মাঠে গোল দিতে দিবো না: হিরো আলম

আপডেট সময় ০১:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩