ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

নির্বাচন তফসিল ঘোষণার পর বিএনপি জামাত হত্যাযজ্ঞে নেমেছে: আইনমন্ত্রী

নির্বাচন তফসিল ঘোষণার পর বিএনপি জামাত হত্যাযজ্ঞে নেমেছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালের দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনীয় বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি ট্রেনের বগিতে আগুন লাগিয়ে চারজনকে হত্যা করেছে। বিএনপির কাছে নিষ্পাপ শিশুও সেইভ না, বিএনপি জামায়াত আবারো বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে।

তিনি আরও বলেন, যারা নির্বাচন বানচাল ও হরতাল অবরোধ ডেকেছেন আপনারা সাবধান হয়ে যান। এই দেশে আইন আছে, আইনের শাসন আছে, আপনারা যা করছেন এটা রাষ্ট্রদ্রোহী।

এসময় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের দলীয় প্রতীক নৌকার জন্য ভোটারদের কাছে ভোট চান। তিনি এলাকার উন্নয়নের অসমাপ্ত কাজ গুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দেন।

সভায় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: কামাল ভূইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: তাকজিল খলিফা কাজল, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী দ্বীপক , উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

নির্বাচন তফসিল ঘোষণার পর বিএনপি জামাত হত্যাযজ্ঞে নেমেছে: আইনমন্ত্রী

আপডেট সময় ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩