ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

আরও ৫ বিভাগে শেখ হাসিনার নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আ. লীগের সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভার তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বরের) আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের পর আনু্ষ্ঠানিকভাবে শেখ হাসিনার নির্বাচনী সফর শুরু হবে।

উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, “সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বুধবার (২০ ডিসেম্বর) ভাষণ দেবেন শেখ হাসিনা। এরপর বিভিন্ন বিভাগে ও জেলায় আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে ৫ বিভাগের ৮ জেলায় ৯টি নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে শেখ হাসিনা ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।”

আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফরে যাবেন শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।

এরপর ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ আসনে নিজের নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

আরও ৫ বিভাগে শেখ হাসিনার নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা

আপডেট সময় ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩