ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত: বিজিবি-র উদ্যোগে পতাকা বৈঠক সম্পন্ন করেছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দু’ই বাংলাদেশী গরু ব্যবসায়ী নির্মমভাবে নিহত হয়েছেন।

গতকাল শনিবার দিনগত রাতে দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের ৩০ গজ অভ্যন্তরে বিজয়পুর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও শরীয়তউল্লাহর ছেলে খাজা মইনুদ্দীন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম জানান, গত শনিবার দিনগত রাতে বাড়াতি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান বেশ কয়েকজন গরু ব্যবসায়ী। এসময় ভারতের অভ্যন্তরে বিজয়পুর সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ৩২ নং বিএসএফ ব্যাটালিয়নের গোবিন্দপুর বিওপির সদস্যরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সাজেদুর রহমান ও খাজা মইনুদ্দীন। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য কৃষ্ণগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে।

নিহত খাজা মইনুদ্দীনের বড়ো ভাবি রুপালী খাতুন জানান, আমার দেবর খাজা মইনুদ্দীন শনিবার সন্ধ্য ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে পার্শবর্তী দোকানে চা খেতে যায়। পরবর্তীতে সে আর বাড়িতে ফেরেনি। সকালে গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পায় ভারতে গরু আনতে খাজা বিএসএফের গুলিতে নিহত হয়েছে।

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, নিহত দু’জনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করেছে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

৬ বিজিবি’র টু আইসি মেজর কাজী আসিফ আহমেদ জানান, বাড়াদী সীমান্ত দুই বাংলাদেশী নিহত হওয়ার ঘটনা স্বীকার করে জানান, ইতিমধ্যে পতাকা বৈঠক করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত: বিজিবি-র উদ্যোগে পতাকা বৈঠক সম্পন্ন করেছে

আপডেট সময় ০৩:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩