ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

৮ মামলায় জামিন পেলেন নিপুণ রায়

২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে পরবর্তী সময়ে রমনায় ২টি, পল্টনে ৫টি এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দায়ের করা একটিসহ মোট আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার মহামান্য বিচারপতি— হাবিবুল গণি এবং আহমেদ সোহেলের বেঞ্চ এই জামিন আদেশ দেন বলে জানান নিপুণ রায়ের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশপণ্ড এবং পরে দায়ের করা আট মামলায় অ্যাডভোকেট চৌধুরীকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট আগাম জামিন আদেশ দিয়েছেন।

নিপুণের পক্ষে আইনজীবী আরও ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, চলমান আন্দোলন রুখে দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক গায়েবি মামলা, গণগ্রেফতারসহ নানাভাবে নির্যাতন করছে সরকার। কোনো কিছুতেই কাজ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ বিজয়ী হবেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা

৮ মামলায় জামিন পেলেন নিপুণ রায়

আপডেট সময় ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩