ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃতীয় লিঙ্গের রানী

  • রংপুর থেকে
  • আপডেট সময় ০২:০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ৭৪২ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। বৃহস্পতিবার দুপুর ১টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি এই জনগোষ্ঠীর জন্য কাজ করছেন। এছাড়া বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, সবক্ষেত্রে রংপুর একটি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই। যার কারণে নির্বাচন করে আমি নেতৃত্বে আসতে চাই।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সমর্থন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করবো।

রানীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মমিনুল আলম। তিনি বলেন, এবার রংপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৯ হাজার ৯৭০ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃতীয় লিঙ্গের রানী

আপডেট সময় ০২:০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩