সংবাদ শিরোনাম ::
ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ইইউর বিশেষজ্ঞ দল ঢাকায়

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি বিশেষজ্ঞ দল। দুই মাসের মিশনে এসেছে বিশেষজ্ঞ এ দলটি।

বুধবার (২৯ নভেম্বর) সকালে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিশেষজ্ঞ দলের চার সদস্য।

ইইউ’র এই বিশেষজ্ঞ দলের চারজন হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

জানা গেছে, আগামী রবিবার থেকে বাংলাদেশে দুই মাসের মিশন শুরু করবে দলটি। রবিবার তারা প্রথমে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে।

এর আগে গেল ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বলে জানায় ইইউ।

চিঠিতে ইইউ জানায়, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করা হয় চিঠিতে।

তফসিল অনুযায়ী,সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচন দেখতে বিভিন্ন সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ইতিমধ্যে আবেদন জানিয়েছে। এ ছাড়া, ৩৪ দেশ ও চারটি সংস্থার ১১৪ জন পর্যবেক্ষককে ভোট দেখতে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব

ইইউর বিশেষজ্ঞ দল ঢাকায়

আপডেট সময় ০৪:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩