ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী যারা

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, তার ছেলে সাদ এরশাদ ও ড. কে আর ইসলামের মনোনয়ন সংগ্রহ নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তাদের ছাড়াই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়। এই তিনজন যদি নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন তাহলে তাদেরও মনোনয়ন দেওয়া হবে বলে জানান দলের মহাসচিব।

প্রার্থী তালিকা ঘোষণা প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। আমরা চাচ্ছি, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোট দিতে পারে। আমাদের আশ্বস্ত করা হয়েছে, ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা মনে করি, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে জাতীয় পার্টি অবশ্যই সরকার গঠন করতে পারবে।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নেব।

তিনি আরও বলেন, দলের প্রধান পৃষ্ঠপোষকের (রওশন এরশাদের) সম্মানে আমরা ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী দিইনি। আর সাদ এরশাদ মনোনয়ন সংগ্রহ করেননি। এখন কেউ যদি আগ্রহী না হন, এখানে আমাদের কিছু করার নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী যারা

আপডেট সময় ০৭:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩