ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

তালিকায় নাম নেই রওশনের, ফাঁকা ময়মনসিংহ-৪

ঢাকা: ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণার কথা থাকলেও ২৮৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে ২৮৯ জন প্রার্থীর তালিকায় নাম নেই জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের।

তার সম্মানার্থে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব।

মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের চেয়ারম্যানের সঙ্গে পারিবারিকভাবে তার (রওশন এরশাদ) মান-অভিমানের বিষয় আছে কি-না, সেটা আমরা জানি না। তার সঙ্গে আমাদের মান-অভিমানের সুযোগ নেই।

তিনি বলেন, দলের প্রধান পৃষ্ঠপোষকের (রওশন এরশাদের) সম্মানে আমরা ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী দেইনি। আর সাদ এরশাদ মনোনয়ন সংগ্রহ করেননি। এখন কেউ যদি আগ্রহী না হয়, এখানে আমাদের কিছু করার নেই।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, উনি (রওশন এরশাদ) আমাদের শ্রদ্ধার পাত্র। উনি আমাকে একাধিকবার ফোন করেছেন। প্রথমে দুটি ফরমের কথা বলেছেন, পরে তিনটি ফরমের কথা বলেছেন। চেয়ারম্যান আমাকে বলেছেন, উনি তিনটা ফরমের কথা বলেছেন, উনি এলে তিনটা ফরম দিও। আমি বলেছি, আপনি যদি লোক পাঠান বা আপনি যদি হুকুম করে নির্দেশ দেন আমি নিজে গিয়ে দিয়ে আসব আপনাকে। তিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই, কোনো লোকও পাঠান নাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

তালিকায় নাম নেই রওশনের, ফাঁকা ময়মনসিংহ-৪

আপডেট সময় ০৭:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩