ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

সড়কে মানুষ কম, বাসও কম

ঢাকা: বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধ শুরু হয়েছে রোববার (০৫ নভেম্বর)। এদিন সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীতে স্বাভাবিক চলাচল অনেকটা বিঘ্ন হতে দেখা গেছে।

কিছু বাস চললেও যাত্রী সংখ্যা অনেক কম। অন্যদিকে, সড়কে রিকশার সংখ্যা বেশি। ব্যক্তিগত গাড়ির সংখ্যা একেবারে নেই বললেই চলে। আর প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ।

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকা, লক্ষ্মীবাজার, জনসন রোড, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, কোর্ট-কাচারীসহ আশেপাশের এলাকায় দেখা গেছে এমন চিত্র।

জনসন রোডে বাহাদুর শাহ পার্কের সামনে বিভিন্ন রুট থেকে কিছু বাস এসে থামতে দেখা গেছে। এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে বাস ছেড়েও যাচ্ছে। তবে যাত্রী সংখ্যা অনেক কম। আর অবরোধের কারণে বাসও দেরিতে ছাড়ছেন চালকরা।

সকাল পৌনে ৯টায় মিরপুর-১২ গামী বিহঙ্গ পরিবহনের একটি বাস ছাড়ার জন্য চালকের সহকারী আজমল হোসেন হাক ডাক দিচ্ছেন। তিনি জানান, অবরোধ, তাই দেরিতে ছাড়ছি। সকালে কী হয় না হয় এই ভয়ে আছি।

সকালে যাত্রী সংখ্যা কেমন- জানতে চাইলে তিনি বলেন, অবরোধ সঙ্গে আবার মেট্রোরেল চালু হয়েছে। ১২টার পর যাত্রী পাওয়া যাবে।

যাত্রী সংখ্যা কম থাকলেও পেটের দায়ে সড়কে নেমেছেন ভিক্টর পরিবহনের চালক আব্দুল লতিফের মতো কেউ কেউ। সকালে আব্দুল্লাপুর থেকে বাস চালিয়ে বাহাদুর শাহ পার্কের সামনে আসেন তিনি। জানান, ভয় ডর নাই। বাস চালাচ্ছি, পেটের জন্য তো রাস্তায় নামতে হবে।

সড়কের পরিস্থিতি কেমন- জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় বাস অনেক কম। সকালে যাত্রীও কম। তবে বেলা বাড়লে যাত্রী বাড়বে।

যাত্রী কম হওয়ায় শাখারী বাজার ফুটওভার ব্রিজের নিচে ভাড়ায় মোটরসাইকেল চালকদের অলস সময় কাটাতে দেখা গেছে। আর রিকশাগুলোও যাত্রী খরায় ভুগছেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রিকশায় করে আসতে দেখা গেছে।

এদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন

সড়কে মানুষ কম, বাসও কম

আপডেট সময় ০১:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩