ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ঠাকুরগাঁও সীমান্তে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ মেদ্যাপাড়া গ্রামের তসলিম উদ্দিন ছেলে। তিনি ৪ সন্তানের জনক ছিলেন। তার মরদেহ এখন ভারতীয় সীমান্তের মধ্যে আছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জানতে পারি নুরুজ্জামান ভারত থেকে গরু চোরাকারবারীর মাধ্যেমে গরু আনতে যায়। এসময় বিএসএফ গুলিতে তিনি গুরুতর আহত হয়ে পড়ে। পরবর্তীতে জানা যায় তিনি মারা গেছেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হচ্ছে।

আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু বলেন, নুরুজ্জামান গরু চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি সোমবার ভোরে তাকে ভারত সীমান্তের মধ্যে গুলি করে বিএসএফের সদস্যরা। মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ঠাকুরগাঁও সীমান্তে

আপডেট সময় ০১:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩