ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হামাস নেতাদের হত্যায় নতুন গোয়েন্দা দল গঠন করল ইসরায়েল

ইসরায়েলের মোসাদ এবং শিন বেট গোয়েন্দা সংস্থা হামাসের কমান্ডো ইউনিটের সদস্যদের খুঁজে বের করার জন্য একটি নতুন অপারেশন গ্রুপ গঠন করেছে।

২০ শতকের এক ইহুদি গুপ্তচর দলের নামানুসারে এর নাম রাখা হয়েছে ‘নিলি’।

যারা প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিনে অটোমানদের বিরুদ্ধে ব্রিটিশদের সহায়তা করেছিল। এই গোয়েন্দা দলটি হামাসের অভিজাত নুকভা বাহিনীর প্রতিটি সদস্যকে খুঁজে বের করা এবং হত্যা করার চেষ্টা করবে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর বলছে তাদের বিমান হামলায় ইতিমধ্যেই অন্তত দুই নুকভা কমান্ডার নিহত হয়েছে। যাদের মধ্যে রয়েছে খান ইউনিস ব্যাটালিয়ন কমান্ডার বিল্লাল আল-কেদরা এবং কোম্পানি কমান্ডার আলী কাদি। এছাড়া ওই ইউনিটের আরও দশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল।

ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে রয়েছেন হামাসের সামরিক কমান্ডার মুহাম্মাদ দেইফ এবং রাজনৈতিক নেতা ইয়াহিয়া সিনওয়ার। তারা দুজনেই গাজার তলদেশে শক্তিশালী সুড়ঙ্গের নেটওয়ার্কে লুকিয়ে আছেন বলে মনে করে ইসরায়েল। খবর আরটি।

হামলার কয়েকদিন পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘হামাসের প্রত্যেক সদস্যই একজন মৃত ব্যক্তি’। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট হামাস সংগঠনকে নিশ্চিহ্ন করে দেওয়ার এবং তাদের সমস্ত ক্ষমতা চূর্ণ করার প্রতিশ্রুতি দিয়ে হামাস সদস্যদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, তাদের সামনে দুটি বিকল্প রয়েছে; হয় নিজ অবস্থানে মারা যান বা নিঃশর্ত আত্মসমর্পণ করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

হামাস নেতাদের হত্যায় নতুন গোয়েন্দা দল গঠন করল ইসরায়েল

আপডেট সময় ১২:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩