ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গাজায় হামাসের প্রতিরোধ, সামরিক যান রেখে পালিয়েছে ইসরায়েলি সৈন্যরা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের একটি স্থল অভিযান রুখে দেওয়ার দাবি করেছে হামাস।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠীর কাসসাম ব্রিগেড তার টেলিগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা করেছেন, তাদের হামলায় উপায় না পেয়ে সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা।

রোববার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে এ ব্যাপারে হামাস বলেছে, ‘ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসেম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায়। ’

হামাসের দাবি স্বীকারও করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তারা বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকায় অভিযানের সময় হামাস গুলি বর্ষণ করে। এতে হামাসের নিক্ষেপ করা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের এক সৈন্য নিহত এবং আরো তিনজন আহত হয়েছে।

ব্যর্থ হওয়া অভিযানের উদ্দেশ্য ছিল গাজার খান ইউনিস এলাকায় হামাস বন্দীদের শনাক্ত করা এবং হামাসের অবকাঠামোকে ধ্বংস করা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলার ঘটনার সময় ইসরায়েলি সৈন্যরা গাজার ভেতর অবস্থান করছিল বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

হামাস-ইসরায়েল সংঘাত ১৬ দিনে পড়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস আকাশ, স্থল ও জল তিন পথেই ব্যাপক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

এতে গাজায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি।

তথ্যসূত্র: আলজাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

গাজায় হামাসের প্রতিরোধ, সামরিক যান রেখে পালিয়েছে ইসরায়েলি সৈন্যরা

আপডেট সময় ১২:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩