ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হাসপাতাল খালি করো, নয়তো পরিণতি ভোগ করো: ইসরায়েল

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা একটি ভিডিও প্রকাশ করেছে, যার শিরোনাম ‘গাজায় আল-কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, অন্যথায় ভয়াবহ পরিণতি ভোগ করতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ’

ফোনে ওই হাসপাতাল পরিচালককে এক ইসরায়েলি সেনা হুঁশিয়ারি দেন, ‘যদি হাসপাতাল খালি না করো, তাহলে (করুণ) পরিণতি ভোগ করতে হবে’।

গত ১৭ অক্টোবর গাজার আল-আহলি আল-আরাবি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলায় ৪৭১ জন প্রাণহানির প্রতিবাদে বিশ্বজুড়ে চলা বিক্ষোভের মধ্যে এ হুঁশিয়ারি দিল ইসরায়েল।

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যাওয়া প্রায় ১২ হাজার মানুষ আশ্রয় হারিয়ে গাজার তেল আল-হাওয়া এলাকার ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার (২০ অক্টোবর) ফোনে আলজাজিরাকে হাসপাতালটির পরিচালক বাশার মুরাদ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী থেকে ফোন আসে। তারা হুঁশিয়ারি দেন, এই এলাকায় হামলা চালানো হবে। হাসপাতালটি তাৎক্ষণিক খালি করে রোগী ও আহতদের সবাইকে উপত্যকার দক্ষিণে খান ইউনিসে পাঠাতে বলে তারা।

জবাবে ১২ হাজার মানুষ ও রোগী সরিয়ে নিতে প্রয়োজনীয় সংখ্যক বাস ও পরিবহনের ব্যবস্থা করে দিতে বলেন হাসপাতাল পরিচালক।

এতে ফোনের অপরপ্রান্তে থাকা ইসরায়েলি বাহিনীর মুখপাত্র চেঁচিয়ে ওঠেন। তিনি হুমকি দেন, ‘যদি হাসপাতাল খালি না করো, তাহলে (করুণ) পরিণতি ভোগ করতে হবে ‘

এ কথা বলে ফোন রেখে দেন ওই ইসরায়েলি সেনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

হাসপাতাল খালি করো, নয়তো পরিণতি ভোগ করো: ইসরায়েল

আপডেট সময় ১১:৫১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩