ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগথেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, “গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।”

“এ ছাড়া শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।”

এর আগে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের জন্য এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ফের ভূমিকম্প, মৃদু কম্পনে কাঁপল ঢাকা

ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় ০৬:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩