ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে খুন, ভয় পাচ্ছে না হামাস

অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদাররা। এদিকে হামাসের হাতে বন্দী ৯৭ জনের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের সেনা বাহিনী।

তা ছাড়া হামাসকে নিশ্চিহ্ন করতে বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন যে হুমকি দিয়েছে, সেটিকে ভয় পাচ্ছে না মুক্তিকামী সংগঠনটি।
এসব তথ্য জানা গেছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেট প্রোগ্রাম থেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে তথ্য দিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার (১১ অক্টোবর) পশ্চিম তীরের কুসরা গ্রামে সশস্ত্র বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সৈন্যদের হাতে নিহত চার ফিলিস্তিনির দাফনের সময় হামলা চালানো হয়। ইসরায়েলি দখলদারদের এ হামলায় গুলিতে নিহত হন দুজন। তারা সম্পর্কে বাবা-ছেলে।

এ ঘটনার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য না করলেও তারা হামাসের হাতে বন্দী ৯৭ জনের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে।

এদিকে গাজায় হামাসের শাসন ক্ষমতা গুড়িয়ে দিতে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর রিয়ার অ্যাডমিরাল (ট্যাট-আলুফ) ড্যানিয়েল হাগারি। সেনাবাহিনী যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং গত শনিবার থেকে সেখানে ২২২ ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

হামাসকে নিশ্চিহ্ন করতে বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন ঘোষণা দেওয়ার পর গাজায় আগ্রাসনের মাত্র বাড়িয়ে দিয়েছেন ইসরায়েলি সেনা। তকে এতে ভয় পাচ্ছে না মুক্তিকামী সংগঠনটি।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজি হামাদ আল জাজিরাকে বলেছেন, গত শনিবারের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজায় স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যে কারণে গাজার অভ্যন্তরে ইসরায়েলি সেনা মোতায়েন করতে যাচ্ছে তারা। তবে আমরা ভীত নই। আমরা শক্তিশালী মানুষ। আমাদের অব্যাহত থাকার দৃঢ় সংকল্প আছে। আমাদের অনেক যোদ্ধা ও প্রচুর লোক আছে যারা আমাদের সমর্থন করতে চায়।

তিনি আরও বলেন, জর্ডান, লেবানন ও সর্বত্র সীমান্তের মানুষ এখানে (গাজা) এসে আমাদের জন্য যুদ্ধ করতে চায়। গাজা কোনো বাগান নয়, এ যুদ্ধ ইসরায়েলিদের জন্য ব্যয়বহুল হবে।

এই অপারেশনের শুরু থেকে আমরা ১২০০ যোদ্ধা পাঠিয়েছি যারা ইসরায়েলের ভাবমূর্তি, নিরাপত্তা, গোয়েন্দা কার্যক্রমকে গুড়িয়ে দিচ্ছে। সর্বোপরি ইসরায়েল যে একটি ‘পরাশক্তি’ সে ভাবমূর্তি ধ্বংস করতে সফল হয়েছে, উল্লেখ করেন হামাদ।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১২০০ মানুষ, যাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছে। অপহরণ করা হয়েছে শতাধিক মানুষকে। আবার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যাও নেহায়েত কম নয়। অঞ্চলটিতে কমপক্ষে ১২০০ জন ফিলিস্তিনি নিহত ও আহতের সংখ্যা হাজারো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে খুন, ভয় পাচ্ছে না হামাস

আপডেট সময় ০৬:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩