ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিকিমে আকস্মিক বন্যায় ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় সেনাবাহিনীর ২৩ সদস্য নিখোঁজ হয়েছেন। এ ছাড়া সেখানকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসার পর সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ২৩ জন ভারতীয় সেনা সদস্য নিখোঁজ হয়েছেন।

এ ছাড়া লাচেন উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, এক বিবৃতির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে হঠাৎ করে পানির স্তর ১৫-২০ ফুট বৃদ্ধি পায়। ফলে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৩ জন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তি, কাঁপল ঢাকা

সিকিমে আকস্মিক বন্যায় ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

আপডেট সময় ০৩:০১:২০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩