ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩

তেল ফুরিয়ে অ্যাম্বুলেন্স অচল, রাস্তার পাশে সন্তান জন্ম দিলেন নারী

প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন প্রসূতি নারী। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করলেন। প্রসূতিকে হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয় অ্যাম্বুলেন্সও। আর সেই অ্যাম্বুলেন্সে করেই হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা।

তবে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া গেল না প্রসূতিকে। মাঝপথেই রাস্তার পাশে প্রসব করতে বাধ্য হলেন নারী। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলায়। শনিবার (২৯ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সেই অ্যাম্বুলেন্সে করেই যথা সময়ে শাহনগর কমিউনিটি হেলথ সেন্টারের উদ্দেশে রওনা হয় পরিবারের সদস্যরা। তবে শেষ পর্যন্ত হেলথ সেন্টারে পৌঁছায়নি অ্যাম্বুলেন্সটি। শুক্রবার রাতে মাঝ রাস্তায় থেমে যায় সেটি। অ্যাম্বুলেন্সের চালক জানান, গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে। তাই গাড়ি আর যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

ততক্ষণে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই নারী। আর তাই বাধ্য হয়ে রাস্তার পাশেই ডেলিভারি করা হয় ওই নারীর। মূলত কয়েকজন স্বাস্থ্যকর্মীর সাহায্যে সেখানে সন্তান জন্ম দেন রেশমা। সংবাদমাধ্যম বলছে, শাহনগরের বানাউলিতে রাস্তার একপাশে দাঁড় করানো ছিল অ্যাম্বুলেন্সটি। আর তার পাশেই এবড়ো খেবড়ো মাটিতে বিছিয়ে দেওয়া চাদরের ওপর প্রসব করেন তিনি।

অনেক সময় এমনও দেখা গেছে, অ্যাম্বুলেন্স সময়মতো না আসায় প্রসবের সময় প্রাণ হারিয়েছেন মা। বা কোনও ক্ষেত্রে এমনও হয়েছে, অ্যাম্বুলেন্স নেই, ঠেলা গাড়ি বা লাঠিতে কাপড় বেঁধে স্ট্রেচার তৈরির মাধ্যমে নদী পার করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ

তেল ফুরিয়ে অ্যাম্বুলেন্স অচল, রাস্তার পাশে সন্তান জন্ম দিলেন নারী

আপডেট সময় ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২