সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

হতাশার ব্যাটিংয়ের পর ১৯৩ রানে অলআাউট বাংলাদেশ

গতির ভয় ছিল আগে থেকেই। সেটি যেন জপে বসেছিল ক্রিকেটারদের মনেও।

মেহেদী হাসান মিরাজের আউটের ব্যাখ্যা তো আর কিছুতেই পাওয়া যায় না। পাওয়ার প্লেতে চার উইকেট হারানোর পর আশা জাগিয়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু তাদের ফেরাও ছিল হতাশার। কেউই ইনিংসটা টেনে নিয়ে যেতে পারেননি। তাদের বিদায়ের পর বাকি ব্যাটাররাও দলের রানটা আর বাড়াতে পারেননি তেমন। পাকিস্তানের পেস বোলারদের সামনে মুষড়ে পড়া বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ হয়েছে অলআউট।

লাহোরে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের সামনে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে এই রান করে তারা। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দুজনেই হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও দলের রান দুইশ পাড় করতে পারেননি।
বাংলাদেশের হতাশার শুরু হয় ইনিংসের দ্বিতীয় ওভারেই। আগের ম্যাচে মেক শিফট ওপেনার হয়ে খেলতে নামা মেহেদী হাসান মিরাজ হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। তাকে এ ম্যাচেও নামানো হয়েছিল উদ্বোধনী ব্যাটার হিসেবে। কিন্তু নাঈম শেখ প্রথম ওভার মেডেন দেওয়ার পর দ্বিতীয়টিতে এসে মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়ে যান মিরাজ। প্যাডে আসা বল স্কয়ার লেগে অপ্রত্যাশিতভাবে ক্যাচ দেন তিনি।

জ্বরের কারণে আগের দুই ম্যাচে না থাকা লিটন দাস একাদশে ফেরেন হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা নাজমুল হোসেন শান্তর জায়গায়। উইকেটে এসে দারুণ কিছু শটও খেলেন তিনি। কিন্তু পা দেন শাহিন শাহ আফ্রিদির ফাঁদে। কয়েকটি বল ব্যাটে খেলিয়ে, স্লোয়ার দিয়ে, হুট করেই জোরের ওপর বাউন্সার করেন তিনি। সেটি বুঝতে না পারা লিটনের ব্যাটের কানায় বল লেগে চলে যায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। আউট হয়ে সাজঘরে ফিরতে ৪ চারে ১৩ বলে ১৬ রান করে।

নাঈম শেখও কিছু শটে আত্মবিশ্বাসের ছাপ রাখছিলেন। কিন্তু এই ব্যাটারও বড় করতে পারেননি ইনিংস। ৪ চারে ২৫ বলে ২০ রান করে হারিস রউফের বলে পুল করতে যান তিনি। টাইমিং ঠিকঠাক মতো হয়নি, নিজেই সহজ ক্যাচ নেন রউফ। এরপর হারিস রউফের গতিতে পরাস্ত হন তাওহীদ হৃদয়ও। ৯ বলে ২ রান করে তিনি হয়ে যান বোল্ড।

পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা দলকে ধীরে ধীরে টেনে তোলেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুজনই দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন দলকে। আশাও বাড়ছিল বড় রানের। এর মধ্যে জুটির একশর সঙ্গে সাকিবের হাফ সেঞ্চুরি পূর্ণ হয়। কিন্তু এরপরই যেন বিভ্রান্ত হয়ে যান সাকিব। তার পেটের কাছে থাকা বলে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন তিনি। ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে ৫৭ বলে ৫৩ রান করেন সাকিব।

দলের বিপদ এরপর কেবল বেড়েছেই। শামীম পাটোয়ারীকে সাত নম্বরে পাঠানো হয়। তিনি একটি দৃষ্টিনন্দন ছক্কাও হাঁকান। কিন্তু ইফতেখার আহমেদের বলে ২৩ বলে ১৬ রান করে আউট হয়ে যান তিনি। মুশফিকুর রহিমও তিলে তিলে তৈরি করা ইনিংসের শেষটা করতে পারেননি ঠিকভাবে।

৫ চারে ৮৭ বলে ৬৪ রান করে মুশফিক রউফের বলে মারতে গিয়ে রিজওয়ানের হাতে ক্যাচ দেন। আট ব্যাটার নিয়ে খেলতে নামা বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার ছিলেন আফিফ হোসেন। কিন্তু তিনি নাসিম শাহের শট বলে ক্যাচ দেওয়ার আগে ১১ বলে ১২ রান করেন। বাংলাদেশের টেল গুটাতে এরপর আর সময় নেয়নি। হারিস রউফ চার, নাসিম শাহ তিন ও শাহিন শাহ আফ্রিদি নেন এক উইকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

হতাশার ব্যাটিংয়ের পর ১৯৩ রানে অলআাউট বাংলাদেশ

আপডেট সময় ০৭:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩