সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

পদ্মা সেতু-ভাঙ্গা রেলপথ, ফরিদপুর থেকে ছেড়ে গেল ট্রায়াল ট্রেন

ফরিদপুর: স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। যে কারণে পদ্মা সেতুর ওপর দিয়ে এই পথে ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

যার অংশ হিসেবে পদ্মা সেতু অফিশিয়াল ট্রায়াল রানের সম্পূর্ণ নতুন একটি ট্রেন ফরিদপুর থেকে ছেড়ে গেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার সময় ফরিদপুর থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

বাংলাদেশ রেলওয়ে বিভাগ ফরিদপুর স্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নতুন এই রেলপথ দিয়ে প্রথম ঢাকা থেকে ভাঙ্গা স্টেশনে আসবে ট্রায়াল ট্রেনটি। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন।

এ প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।

ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন বাংলানিউজকে জানান, বুধবার পৌনে ১২টার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুর এসে পৌঁছায় ট্রায়াল ট্রেনটি। এখান এক মিনিট বিরতি শেষে ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে ঢাকার কমলাপুর রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার সময় ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। সেখানে রাত্রি যাপন শেষে রাজবাড়ী থেকে সকাল ১১টায় ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন আবুল কাশেম এবং পরিচালনার দায়িত্বে আছেন মো. সালাউল্লাহ।

তিনি আরও বলেন, ট্রেনটি আটটি কোচ ও একটি ইঞ্জিন রয়েছে। বৃহস্পতিবার রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

পদ্মা সেতু-ভাঙ্গা রেলপথ, ফরিদপুর থেকে ছেড়ে গেল ট্রায়াল ট্রেন

আপডেট সময় ০২:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩