ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ

ঢাকায় শ্রমিকদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা: চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রেলের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ করেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, সকাল ১০টার দিকে মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে।

রেল শ্রমিকরা জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলমান। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে শ্রমিকরা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী শ্রমিকদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ

ঢাকায় শ্রমিকদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ০১:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩