ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

জোহানেসবার্গে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪০ জনের বেশি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে, বুধবার (৩০ আগস্ট) রাতে আগুন লাগে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতলে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল।

ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র রবার্ট মালাউদজি গণমাধ্যমকে জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রথমে ৪৩ জনের মৃত্যুর খরব জানালেও পরে তিনিই টুইট করে মৃতের সংখ্যা ৫২-তে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভিতর অনেকের চিকিৎসা করা হয়েছে। বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো বহু মানুষ ওই বহুতলে আটকে আছেন। জোহানেসবার্গ ডাউনটাউনের ওই বাড়িতে এখনো ভিতরপ পর্যন্ত যেতে পারেননি দমকলকর্মীরা। কীভাবে আগুন লেগেছে, তা-ও এখনো স্পষ্ট নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

জোহানেসবার্গে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২

আপডেট সময় ০৩:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩