ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

সুপ্রিম কোর্টে সভা-সমাবেশ নিষিদ্ধের রায় অনুসরণের নির্দেশ

সুপ্রিম কোর্টে সমাবেশ ও মিছিল না করার বিষয়ে হাইকোর্টের আগের দেওয়া রায় অনুসরণ করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (৩০ আগস্ট) এ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন।

এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীসহ বিএনপির ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদন শুনানির জন্য আগামী ১৯ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলসহ আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

আদালত অবমাননার শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য আপিল বিভাগের প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৯ আগস্ট) এ বিষয়ে আবেদন করা হয়। ওই আবেদনটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বুধবার (৩০ আগস্ট) আপিল বিভাগের কার্যতালিকার শীর্ষে ছিল।

আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত আইনজীবীরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

সুপ্রিম কোর্টে সভা-সমাবেশ নিষিদ্ধের রায় অনুসরণের নির্দেশ

আপডেট সময় ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩