ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী

শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই

অবশেষে পর্দা উঠছে ২০২৩ এশিয়া কাপের। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় এবার ‘হাইব্রিড মডেলে’ হবে টুর্নামেন্ট, যার যৌথ আয়োজক পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আগামীকাল (৩০ আগস্ট) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও প্রথমবার সুযোগ পাওয়া নেপাল। ম্যাচটির আগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হবে আসরের উদ্বোধন।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার এআর রহমান এবং পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। এর সঙ্গে থাকবে এশিয়ার ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে থাকবে আতশবাজি ও ড্রোন শোর ব্যবস্থা।

বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও বাংলাদেশের টি-স্পোর্টস চ্যানেল।

এশিয়া কাপের ১৬তম আসরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানে ৪টি ও শ্রীলঙ্কায় হবে বাকি ৯ ম্যাচ। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর। শ্রীলঙ্কার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল, কলম্বোতে।

৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সঙ্গে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যোগ্যতা অর্জন করবে সুপার ফোরে খেলার। এই পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। ফাইনালে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই

আপডেট সময় ০১:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩